আমরা জনগণের পক্ষে
বিনোদন: দেরিতে হলেও চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী হয়ে উঠেছেন মডেল ও অভিনেত্রী তানিয়া মিতু । ভাল গল্প ও চরিত্র পেলে তিনি টিভি চ্যানেলে নাটকে অভিনয় করতে ইচ্ছা প্রকাশ করেছে। তানিয়া মিতু বলেন, অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। এখন অনেকেই টিভি চ্যানেলে নাটকে কাজ করছেন। আমারও প্রত্যাশা টিভি চ্যানেলে নাটক করার। যদি মনের মতো গল্প ও চরিত্র পাই তাহলে টিভি চ্যানেলে নাটকে কাজ করবো। এদিকে তানিয়া মিতু এখন নিয়মিত ইউটিউবে নাটকে অভিনয় করছেন। তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। বর্তমানে অনেকগুলো ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে তিনি টিভি চ্যানেলে নাটকে অভিনয় করতে চান। তাই সকলে দোয়া চায়।