আমরা জনগণের পক্ষে
বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Thu,.,Apr,9, 20256 ., 2,,25.AM
এবারের ঈদুল ফিতরে মুক্তি প্রাপ্ত প্রিন্স সিনেমাটিকে শুরুর দিন থেকেই পড়তে হয়েছে বিভিন্ন জটিলতা। ঈদের দিন সার্ভার জটিলতার কারণে প্রদর্শিত হয়নি প্রিন্সেস শো। সেই জটিলতা কাটিয়ে ঈদের কয়দিন পর থেকে প্রিন্সের শো প্রদর্শন শুরু হয়েছে । মুক্তির পর থেকে ছবিটি নিয়ে দর্শকদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া । শাকিব খানের ছবি মানেই সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় সেই ধারাবাহিকতায় এবারও দর্শক ছুটেছেন হলে প্রিন্স দেখতে । ছবিটিতে শাকিব খানের বিপরীতে কাজ করেছেন ইন্ডিয়ান নায়িকা জ্যোতিষ ময় কুন্ড । প্রিন্স ছবিটির গল্প লিখেছেন মেজবাউদ্দিন সুমনসহ আরো অনেকে । ছবিটি প্রযোজনা করেছেন শিরিল সুলতানা। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।