বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Fri.,Apr,10, 20256 ., 2,25..AM
এবার পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে পাঁচটি ছবি : প্রিন্স, রাক্ষস, প্রেসার কুকার, দম, বনলতা এক্সপ্রেস।
প্রিন্স : এক সময় পুরান ঢাকায় এক জন বিখ্যাত সন্ত্রাসীর সন্ত্রাসী হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম। ছবিটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ ছবিটিতে শাকিব খানের সাথে অভিনয় করছেন কলকাতার নায়িকা জ্যোতিস্ময় কুন্ডু ও তাসনিয়া ফারিন। সার্ভার জটিলতার কারণে ছবিটি ঈদের দিন থেকে সিনেমা হলে প্রদর্শিত হয়নি। ঈদের কয়েকদিন পর থেকে প্রদর্শন শুরু হলেও প্রিন্স ছবিটির প্রতি দর্শকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
রাক্ষস : বরবাদ খ্যাত নির্মাতা মেহেদী হাসানের হৃদয়ের রাক্ষস ছবিটি মুক্তি পেয়েছে এবার ঈদুল ফিতরে। ছবিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা, সোহেল মন্ডল সহ আরো অনেকে। ঈদের দিন থেকে দর্শকের আগ্রহের তালিকায় ছিল রাক্ষস। তবে ছবিটি দেখে খুব একটা খুশি হতে পারেনি দর্শক। শুরুতে দর্শকদের আগ্রহের তালিকায় থাকলেও ছবিটি দেখার পর অনেক দর্শক নিরাশ হয়েছেন।
প্রেসার কুকার : রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার ছবিটিতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাফিসা তুষী, মারিয়া শান্ত, মিথিলা জামান, ফজলুর রহমান বাবু, আজিজুল হাকিম শহিদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর সহ আরো অনেকে। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি এবার ঈদে দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়াই।
দম : এবার ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আরেকটি ছবি রেদওয়ান রনি পরিচালিত দম । ছবিটিতে অভিনয় করেছে আরফান নিশো, পূজা চেরি, চঞ্চল চৌধুরী , জাহিদ হাসান সহ আরো অনেকে। এই ছবিটি এখন পর্যন্ত বেশ ভালো দর্শক সারা পাচ্ছে।
বনলতা এক্সপ্রেস : হুমায়ূন আহমেদের উপন্যাস ‘ কিছুক্ষণ ‘ অবলম্বনে বনলতা এক্সপ্রেস ছবিটি পরিচালনা করেছেন তানিম নুর। ছবিটিতে অভিনয় করেছে মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, বাধন, মম, শ্যামল মাওলা সহ আরো অনেকে । এই ছবিটিও এবার ঈদে ভালো দর্শক প্রিয়তা পাই।
ঈদের কয়দিন পর থেকে সিনেমা হলে প্রদর্শিত হলেও দর্শকের উপচে পড়া ভিড় ছিল মেগাস্টার শাকিব খানের প্রিন্স দেখতে। মুক্তির পর থেকেই ছবিটিকে পড়তে হয় সিন্ডিকেট সমালোচনার মুখে। কিন্তু সমালোচনার পরেও এই বার ঈদেও দর্শকদের কাছে সেরা ছবি প্রিন্স।
