নিজস্ব প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Mon.Apr, 20,, 2026., 2.20, am

বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) সাধারণ সভা শনিবার ১৮ এপ্রিল, বিকালে হোটেল অরনেটে পল্টনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভুমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজেইউসির সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেইউসির প্রধান মুখপাত্র খান নজরুল ইসলাম হান্নান, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, অনুষ্ঠান উদ্বোধন করেন বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য মোহাম্মদ বশিরুজ্জামান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট আহসান উল্লাহ, টেলিভিশন জার্নলিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ মহাসচিব কবি অশোক ধর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ওমর ফারুক জালাল, মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, ট্র্যাব সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা আয়োজন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন বিজেইউসির প্রথম ভাইস চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান রকি ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম মহাসচিব সায়েম ইসলাম টুটুল, যুগ্ম মহাসচিব জাহিদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব, ক্রীয়া সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, জনসংযোগ সম্পাদক জিয়াউদ্দিন দিদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন উজ্জ্বল, নারী বিষয়ক সম্পাদক প্রীতিকা ইসলাম, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *