বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Tue.Apr, 21, 2026., 1,.50, am

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা রকস্টার ঘিরে বাড়ছে দর্শকদের আগ্রহ। মালয়েশিয়ায় প্রথম ধাপের শুটিং শেষ করে দেশে ফিরেছেন এই মেগাস্টার।

এবার শুরু হতে যাচ্ছে ঢাকাই দ্বিতীয় ধাপের শুটিং। আগামী ১৮ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে এই ছবির দ্বিতীয় ধাপের শুটিং।
আর এই অংশে যোগ দিয়েছেন মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাত তানজিয়া জামান মিথিলা ।

নতুন সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন , এটি শাকিব খানের সঙ্গে তার প্রথম কাজ , থাইল্যান্ডে অবস্থানকালে পরিচালক আজমান রুশো তাকে ছবিটিতে অভিনয়ের প্রস্তাব দেন। এবং দেশে ফিরে গল্প শুনে চুক্তিবদ্ধ হন তিনি ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে শাকিব খানের রকস্টার ছবির বেশ কিছু লুক। প্রকাশ পাবার সাথে সাথেই ছবিটির লুক নিয়ে আলোচনা সমালোচনা দুই ই চলছে । ইতিমধ্যে মালয়েশিয়াতে ছবিটির ৩০% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা আজমান রুশো। ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয় ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষে। প্রথম লুক টি প্রকাশ পাবার সাথে সাথে ব্যাপক আলোচনা তৈরি হয় লুক টিকে ঘিরে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির আরেকটি লুক যেখানে শাকিব খানের সাথে রয়েছেন সাবিলা নুর আর এই লুক টি নিয়েই তৈরি হয়েছে আলোচনা সমালোচনা দুটোই ।

নির্মাতা জানান , রকস্টার ছবিটির ভাবনা শাকিব খানের নিজের ই। শাকিব খানের কাছে রকস্টার এর ভাবনা শুনেই তার ভালো লাগে।

নির্মাতা আরো বলেন , ছবিটিতে এমন সব ভিএফ এক্স এবং এমন পরিসরে ছবিটি করা হচ্ছে যে নিঃসন্দেহে বলতে পারি এমন ছবি এর আগে বাংলাদেশে হয়নি।

শাকিব খানকে এই ছবিতে এমন একটি চরিত্রে দেখা যাবে এর আগে শাকিব খান কে এই রকম ভাবে কখনো দেখা যায়নি ।

আশা করা যাচ্ছে আসন্ন কুরবানী ঈদে মুক্তি পেতে পারে রকস্টার।

আজমান রুশোর পরিচালনায় রকস্টার ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *